" />
AmaderBarisal.com Logo

দৌলতখানে ঘরের ছাদ ধসে শিশুর মৃত্যু


আমাদেরবরিশাল.কম

১১ June ২০২৬ Thursday ৯:০৮:৫৩ PM

দৌলতখান ((ভোলা) প্রতিনিধি:

ভোলার দৌলতখানে ঘরের ছাদ ধসে ইমা (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সোনা মিয়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমা ওই এলাকার নুরনবীর মেয়ে।

নিহত শিশুর চাচা মনির হোসেন জানান, ভোরে হঠাৎ ঘরের ছাদ ভেঙে পড়ে। এ সময় ছাদের নিচে থাকা ইমা চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে দ্রুত দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দৌলতখান থানার ওসি ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার কথা শুনেছি। এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।