" />
AmaderBarisal.com Logo

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহী বাসের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আইসক্রিম বিক্রেতা নিহত


আমাদেরবরিশাল.কম

১৩ June ২০২৬ Saturday ২:১৭:০০ PM

গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহী বাসের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আইসক্রিম বিক্রেতা বাবু লাল বিশ্বাস (৪০) নিহত হয়েছেন। শনিবার (১৩ জুন) সকাল পৌনে দশটার দিকে মহাসড়কের আশোকাঠী সারমিন ক্লিনিকের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বাবু লাল উজিরপুরের জামবাড়ি এলাকার সুকান্ত বিশ্বাসের ছেলে। তিনি ভ্যানযোগে গৌরনদীতে আইসক্রিম বিক্রি করতে এসেছিলেন।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন জানান, রাস্তা পারাপারের সময় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক বাবু লাল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ওসি জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।