Current Bangladesh Time
Friday July ১০, ২০২৬ ৫:৩১ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম
১৩ June ২০২৬ Saturday ২:২৬:০৭ PM
Print this E-mail this

গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদীতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার পর তাঁকে মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে রেখে যায় বলে অভিযোগ করেছেন স্বজনেরা। বর্তমানে আহত যুবক আরিফ আকন (২৮) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার গেরাকুল গ্রামে এ ঘটনা ঘটে। আরিফ আকন ওই গ্রামের মৃত রফিকুল ইসলাম আকনের একমাত্র ছেলে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, কয়েক মাস আগে মোটরসাইকেল দুর্ঘটনায় আরিফের বাঁ হাত গুরুতর আহত হয়ে প্রায় অকেজো হয়ে পড়ে। এরই মধ্যে তাঁদের পুরোনো বাড়ির সম্পত্তি নিয়ে প্রতিবেশী আনোয়ার আকনের ছেলে নছিমনচালক রুবেল আকনের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়।

আহতের বড় বোন তিরা মনি বেগম অভিযোগ করে বলেন, তাঁদের জায়গা দখল করে রুবেল আকন একটি বাথরুম নির্মাণ করছিলেন। বিষয়টি জানতে পেরে শুক্রবার সকালে আরিফ সেখানে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে জায়গা ছেড়ে দেওয়ার কথা বলেন। এ সময় রুবেল বাড়িতে না থাকলেও পরে বিষয়টি জানতে পেরে দুপুরে আরিফকে হত্যার হুমকি দেন বলে দাবি করেন তিনি।

স্বজনদের অভিযোগ, ওই ঘটনার জের ধরে বিকেলে বাড়ির পাশেই একা পেয়ে আরিফের ওপর অতর্কিত হামলা চালায় রুবেল আকন ও তাঁর সহযোগীরা। তাঁরা লোহার রড দিয়ে আরিফের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। একপর্যায়ে তাঁকে মৃত ভেবে ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যায়।

খবর পেয়ে আরিফের মা ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

তিরা মনি বেগম বলেন, ‘চিকিৎসকেরা জানিয়েছেন আমার ভাইয়ের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। আমরা হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’

এদিকে ঘটনার পর অভিযুক্ত রুবেল আকন ও তাঁর সহযোগীরা এলাকা ছেড়ে আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন: তথ্যমন্ত্রী
মব করে পরিচালকের কাজে বাধা: ড্যাবের গ্রুপিংয়ে অশান্ত বরিশালের স্বাস্থ্য বিভাগ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরসূচি চূড়ান্ত
বরিশাল স্কাউটের অনিয়ম নতুন করে খতিয়ে দেখা হবে: শিক্ষা বোর্ড চেয়ারম্যান
বরিশালে মারজুকের মামলা বাণিজ্যে হয়রান মানুষ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com