" />
AmaderBarisal.com Logo

চরবাড়িয়ায় মাদকবিরোধী উঠোন বৈঠকে মাদক বিক্রেতাদের হা’ম’লা


আমাদেরবরিশাল.কম

১৩ June ২০২৬ Saturday ৭:১৭:২৫ PM

নিজস্ব প্রতিনিধি:

 বরিশাল সদর উপজেলার চরবাড়িয়ায় মাদকসেবী ও মাদকবিক্রেতাদের অরজাকতার প্রতিবাদে আয়োজিত উঠোন বৈঠকে মাদকবিক্রেতাদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলকারী তিনজনকে আটক করে কাউনিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।

শুক্রবার বিকেল সাড়ে ৬ টার দিকে ইউনিয়নের চরআবদানি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে- শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে স্থানীয়রা মাদকসেবী ও মাদকবিক্রেতা মোঃ কামাল সরদার, তার স্ত্রী নাসিমা বেগমের বোনের মেয়ে নুপুর, তার ছেলে নাঈমের অরজাকতার প্রতিবাদে উঠোন বৈঠকের আয়োজন করেন। সেথানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাহ আলম শেখ, ইউপি সদস্য রেহেনা বেগম, বরিশাল সিটি কলেজের প্রভাষক মোঃ কাওসার হোসেন, চরবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ হান্নান, স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আবু জাফর, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শেখ শহিদুল ইসলাম সাজ্জাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ। বৈঠকের মাঝামাঝি সময় মোঃ কামাল সরদারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় স্থানীয়রা প্রতিরোধ গড়ে তুললে তিনজনকে আটক করে কাউনিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ বলেন- খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয়রা তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। প্রতিটি এলাকায় মাদকবিক্রেতাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হোক। কোন মাদকবিক্রেতাকে ছাড় দেওয়া হবে না।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।