![]() বরিশালে দুস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
১৩ June ২০২৬ Saturday ৭:৩০:৪১ PM
নগর প্রতিনিধি: ![]() বরিশালে দুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে বরিশাল সদর উপজেলা অডিটোরিয়ামে এ চেক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরওয়ার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গরিব ও দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সমাজের পিছিয়ে পড়া, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। এই সহায়তা হয়তো সব সমস্যার স্থায়ী সমাধান নয়, তবে এটি তাদের জীবনের কঠিন সময়ে কিছুটা স্বস্তি এনে দেবে বলে আমি বিশ্বাস করি। তিনি আরও বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও দারিদ্র্য বিমোচনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের কল্যাণ নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ চেক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। উপকারভোগীদের উদ্দেশে তিনি বলেন, এই অর্থ যথাযথ ও উৎপাদনশীল কাজে ব্যবহার করুন। পরিবারের প্রয়োজন মেটানোর পাশাপাশি আত্মকর্মসংস্থান ও আয়ের নতুন সুযোগ সৃষ্টি করার চেষ্টা করুন। আমরা চাই, আপনারা আত্মনির্ভরশীল হয়ে সমাজে মর্যাদার সঙ্গে জীবনযাপন করুন। চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা-এর সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন। এ সময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় ৫০০ দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ১০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

