![]() বাবুগঞ্জে যুবসমাজকে মাঠমুখী করতে জাপান প্রবাসী ও বিএনপি নেতার উদ্যোগ
১৪ June ২০২৬ Sunday ১১:২৪:৪৮ PM
![]() বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের লাকুটিয়া এলাকার যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার মাধ্যমে সচেতনতা গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন জাপান প্রবাসী সমাজসেবক সৈয়দ নজরুল ইসলাম বাবু এবং স্থানীয় বিএনপি নেতা রুবেল সরকার। রোববার (১৪ জুন) বিকেলে চাঁদপাশা হাইস্কুল ও কলেজ মাঠে স্থানীয় যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক তরুণ, ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাপান প্রবাসী সৈয়দ নজরুল ইসলাম বাবু স্থানীয় যুবকদের খেলাধুলায় উৎসাহিত করতে দুটি ফুটবল এবং জাপান জাতীয় ফুটবল দলের এক সেট জার্সি উপহার দেন। একইসঙ্গে তিনি নিজেও মাঠে নেমে তরুণদের সঙ্গে ফুটবল খেলায় অংশগ্রহণ করেন, যা উপস্থিত যুবকদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে। অপরদিকে বিএনপি নেতা রুবেল সরকার বিশ্ব ফুটবলের জনপ্রিয় দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের জন্য পৃথক দুটি জার্সি সেট প্রদান করেন। তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও সুস্থ মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্রীড়া সামগ্রী বিতরণ শেষে চাঁদপাশা হাইস্কুল ও কলেজ মাঠে একটি প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে স্থানীয় তরুণরা অংশ নেন এবং খেলাটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। বিএনপি নেতা রুবেল সরকার বলেন, স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং তাদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করবে। একইসঙ্গে মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করতেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

