![]() বরিশালে বিপুল অবৈধ রেণুপোনা জব্দের পর নদীতে অবমুক্ত
১৫ June ২০২৬ Monday ৫:২৮:৪০ PM
নগর প্রতিনিধি: ![]() বরিশালে অবৈধভাবে পাচারকালে ১৩ ব্যারেল রেণুপোনা জব্দ করা হয়েছে। রবিবার (১৪ জুন) মধ্যরাতে বরিশালের দোয়ারিকা শিকারপুর ব্রিজের টোল প্লাজায় একটি ট্রাকযোগে ১৩ ব্যরেল রেণুপোনা অবৈধভাবে পাচারকালে তা আটক করা হয়।এসময় ট্রাকে থাকা সাতজন শ্রমিক ট্রাক ফেলে পালিয়ে যায়। সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টায় জব্দ রেণুপোনা বরিশাল সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। বরিশাল সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জামাল হোসাইন জানান, ভোলা থেকে অবৈধভাবে ট্রাকযোগে মাছের রেণুপোনা পাচারকালে এনএসআই-এর সহযোগিতায় জব্দ করা হয়। ১৩টি ব্যরেলে প্রায় তিন লক্ষ রেণুপোনা আটক করা হয়েছে।এগুলো বরিশালের কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে। এঘটনায় কাউকে আটক করা যায়নি। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

