![]() নদীর স্রোতে ভয়ঙ্কর ভাঙন, গলাচিপার পানিবন্দি মানুষের হাহাকার শুনবে কে?
১৬ June ২০২৬ Tuesday ৬:২০:৩৮ PM
গলাচিপা ((পটুয়াখালী) প্রতিনিধি: ![]() পটুয়াখালীর গলাচিপায় বকুলবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ভাঙা সড়ক থেকে দিনে দুবার জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করেছে। এতে পানিবন্দি হয়ে পড়ছে এলাকার কয়েকশো পরিবার। পাশাপাশি এখানকার পুকুর এবং ঘেরে পানি প্রবেশ করে লাখ লাখ টাকার মাছ ভেসে যাচ্ছে। বন্ধ রয়েছে যান চলাচলও। জানা যায়, ফসলি জমিতে বৃষ্টির পানি জমে যাওয়ায় ২০২৫ সালের আগস্ট মাসে রাস্তা কেটে পানি অপসারণ করেন ইউনিয়নের প্রভাবশালী ব্যক্তিরা। এতে জনসাধারণের চলাচলসহ বিভিন্ন অসুবিধার সৃষ্টি হয়। পরে ইউনিয়ন পরিষদ থেকে এক লাখ ৭০ হাজার টাকা বরাদ্দ এনে রাস্তাটি সংস্কার করা হয় বলে জানান বকুল বারিয়া ইউনিয়নের ৭-৮ ও ৯ নং সংরক্ষিত মহিলা মেম্বার রাশেদা বেগম ও তার স্বামী বিএনপি নেতা রফিকুল গাজী।
ছোনখোলা গ্রামের মো. জাহিদুল ইসলাম বলেন, ‘গত ৫-৭ দিন হয়েছে সড়কটি ভাঙার কারণে আমরা প্রতিদিন জোয়ারে ভাসছি। আর ভাটার সময় পানি নেমে যাওয়ায় আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

