![]() নাজিরপুরে ৬ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
১৬ June ২০২৬ Tuesday ৭:৪৯:১২ PM
নাজিরপুর ((পিরোজপুর) প্রতিনিধি: ![]() পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৬টি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক পলাতক আসামি মো. আশিকুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ জুন) দুপুরে পিরোজপুর শহর থেকে অভিযান পরিচালনা করে এ আসামিকে গ্রেপ্তার করে নাজিরপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মো. আশিকুজ্জামান (৫৫) নাজিরপুর উপজেলার পাকুরিয়া গ্রামের বাসিন্দা এবং সোনামউদ্দিন হাওলাদারের ছেলে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে আদালতে মোট ৬টি মামলা বিচারাধীন রয়েছে এবং প্রতিটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে বিচারাধীন মামলাগুলো হলো— CR-১৮৭১/২৪, CR-১৮০১/২৪, CR-১৭৯৮/২৪, CR-১৭৯৯/২৪, CR-১৮৬৯/২৪ এবং CR-১৬৭/২৪। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর শহর থেকে নাজিরপুর থানার এসআই রাকিব হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

