![]() কলাপাড়ায় উপকূলীয় অঞ্চলের জনহিতকর প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত।
১৮ June ২০২৬ Thursday ৪:৪৪:৫৩ PM
কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি।। ![]() উপকূলীয় অঞ্চল কলাপাড়ায় ব্যক্তি বা ক্লায়েন্ট কেন্দ্রিক মানবিক প্রতিক্রিয়া ও সঙ্কটে আক্রান্ত মানুষের জীবনযাত্রার উন্নতি বিষয়ক প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন, বাস্তবায়ন কৌশল, কর্মএলাকা ও লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের প্রতিনিধি মেডিকেল অফিসার জনাব এহসানুল হক,উপজেলা যুব উন্নয়ন অফিসার জুলহাস আল আজাদ, সমাজ সেবা অফিসার জহিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান খান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আখতার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, ঘুর্নিঝড় প্রস্তুত কর্মসুচির প্রতিনিধি মোতালেব হোসেন, কলাপাড়া থানার সাব ইনসপেক্টর জাকির হোসেন, কলাপাড়া প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক অমল মুখার্জী, মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেছবাহ উদ্দিন খান, মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইব্রাহিম খান, এ ছাড়াও এনজিও প্রতিনিধি- আভাস এনজিও এর প্রকল্প ম্যানেজার মনিরুল ইসলাম, ফ্রেন্ডশীপ এনজিও’র আঞ্চলিক সমন্বয়কারী সাইদুর রহমান, জাগোনারী এনজিও এর প্রকল্প ম্যানেজার জাফর আলম, গুড নেইবারস এনজিও প্রকল্প ম্যানেজার রাজিব হোসেন অংশগ্রহন করেন। # সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

