" />
AmaderBarisal.com Logo

ঝালকাঠিতে বাসচাপায় স্কুলছাত্র নি*হ*ত


আমাদেরবরিশাল.কম

১৮ June ২০২৬ Thursday ৫:১৫:০১ PM

ঝালকাঠি প্রতিনিধি:

 ঝালকাঠিতে বাসচাপায় মো. রাফি (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বাসন্ডা ব্রিজের পূর্ব পাশের ঢালে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাফি ঝালকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিকনা নতুন স্টুডিও রোড এলাকার বাসিন্দা মো. সবুজ ডাকুয়ার ছেলে। তাঁদের গ্রামের বাড়ি সদর উপজেলার নৈকাঠি ইউনিয়নের তারুলি এলাকায়। রাফি ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তাঁর বাবা সৌদি আরবপ্রবাসী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে রাফি বাইসাইকেল চালিয়ে বাসন্ডা ব্রিজের পূর্ব পাশের ঢাল দিয়ে যাওয়ার সময় বরিশাল থেকে ছেড়ে আসা নিউ শাপলা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুল আল গালিব বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে মরদেহ থানায় রয়েছে। ময়নাতদন্ত শেষে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘ঘাতক বাসটি চালকসহ রাজাপুর উপজেলা থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।