![]() অনেক শিশু ঘরে-বাইরে নির্যাতনের শিকার হচ্ছে: বিসিসি প্রশাসক
১৯ June ২০২৬ Friday ৮:২৭:০৬ PM
নগর প্রতিনিধি: ![]() বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বলেছেন, নানা কারণে অনেক শিশু ঘরে-বাইরে নির্যাতনের শিকার হচ্ছে, অকালে অনেক অপার সম্ভাবনা ঝরে যাচ্ছে। আমাদের শিশুদের নিরাপদ ও মানবিক পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে তারা নিজেদের প্রতিভা বিকশিত করতে পারে। শুক্রবার সকালে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে খেলাঘর আসর বরিশাল জেলা কমিটির দুই দিনব্যাপী জেলা সম্মেলন ও শিশু সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সমাজের অন্ধকার ও সহিংসতার গল্প নয়, শিশুদের সাফল্য, স্বপ্ন ও সম্ভাবনার গল্প দেখতে চাই। চাঁদের মতো সুন্দর মুখগুলোকে কালো আঁধার থেকে রক্ষা করা এবং তাদের বিকাশের পথ সুগম করা আমাদের সবার দায়িত্ব। বিসিসি প্রশাসক বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর সমাজে শিশু-কিশোরদের জন্য সুস্থ বিনোদন ও সৃজনশীল কর্মকাণ্ডের গুরুত্ব অপরিসীম। আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তাদের মধ্য থেকেই গড়ে উঠবে আগামী দিনের নেতৃত্ব। খেলাঘর বরিশাল জেলা কমিটির সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান পঙ্কজ রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন ড. শিল্পী কাজী মোজাম্মেল হোসেন, প্রেসিডিয়াম সদস্য জীবন কৃষ্ণ দে ও সাধারণ সম্পাদক রেজাউল কবীর। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক তৌছিক আহমেদ রাহাত, সভাপতিমণ্ডলীর সদস্য শুভঙ্কর চক্রবর্তী, আবুল কালাম টিপুসহ অন্যরা। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

