![]() রাঙ্গাবালীতে একাত্তর টিভির ১৫তম বর্ষে পদার্পণ উদযাপন
২১ June ২০২৬ Sunday ৮:০১:২৬ PM
ফিরোজ ফরাজী রাঙ্গাবালী পটুয়াখালী প্রতিনিধি: ![]() পটুয়াখালীর রাঙ্গাবালীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে একাত্তর টেলিভিশনের ১৪ বছর পেরিয়ে ১৫তম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়েছে । এ উপলক্ষে শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। রোববার সকাল সাড়ে ১০টায় রাঙ্গাবালী প্রেস ক্লাবে ‘দমে না, থামে না’ স্লোগানে শুরু হওয়া এ আয়োজন চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। একাত্তর টেলিভিশনের রাঙ্গাবালী ও পায়রা সমুদ্র বন্দর প্রতিনিধি কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে দেশের গণমাধ্যমে আস্থা ও নির্ভরতার জায়গা তৈরি করেছে একাত্তর টেলিভিশন। ভবিষ্যতেও সত্য ও মানুষের পক্ষে একাত্তর টেলিভিশনের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খায়রুল হাসান, রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইলিয়াছ হোসেন মুন্সি, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী, এলজিইডির উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান, উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জব্বার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর, রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন নেছার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম হাওলাদার, আব্বাস উদ্দিন হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব নিয়াজ আকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার সজিব মল্লিক এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহাগ মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাঙ্গাবালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম সোহেল। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

