পটুয়াখালীর বাউফল উপজেলায় পানিতে ডুবে ওসমান গনি নামে পাঁচ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২২ জুন) সকাল ৬টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃধা বাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। ওসমান গানি উপজেলার সূর্যমনি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রামনগড় গ্রামের জুয়েল হাওলাদারের ছেলে। স্থানীয় সুত্রে জানা গেছে, রবিবার সকালে ওসমান গানিকে মা-বাবা তার নানা বাড়ি রেখে চিকিৎসার জন্য বরিশাল যান। এরপড় ওই দিনই দুপুর থেকে নানা বাড়ির লোকজন ওসমান গনিকে খুজে পাচ্ছিল না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ না পেয়ে এক পর্যায়ে সোমবার সকালে দেখতে পান বাড়ির পাশে মৃধা বাড়ির পুকুরে শিশুটির লাশ ভাসতেছে। এরপড় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি দাফন করা হয়েছে। তারপড়েও বাউফল থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।