![]() কুয়াকাটায় গাছের চারা বিতরণ
২২ June ২০২৬ Monday ৭:৩১:৩৬ PM
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: ![]() কুয়াকাটায় ৪৫০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে লতাচাপলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ওইসব শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও গাছের চারা তুলে দেয়া হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক এর আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

