![]() পিরোজপুরে আড়াই কোটি টাকার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ৬ বছর ধরে তালাবদ্ধ
২৩ June ২০২৬ Tuesday ১:৫১:৪২ PM
পিরোজপুর প্রতিনিধি: ![]() পিরোজপুর পৌরসভায় তীব্র সুপেয় পানির সংকট থাকা সত্ত্বেও আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত শহরের নামাজপুর এলাকার আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি দীর্ঘ ৬ বছর ধরে তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার সুযোগে প্লান্টের মূল্যবান বৈদ্যুতিক মালামাল ও বিভিন্ন যন্ত্রপাতি চুরি করে নিয়ে গেছে চোর চক্র। চুরির এই ঘটনার পর পৌর কর্তৃপক্ষ প্লান্টের গেট ঝালাই করে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। পৌর এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে জাপানের সহযোগিতায় নামাজপুরে এই আধুনিক পানি শোধনাগার প্লান্টটি নির্মাণ করা হয়। ২০২০ সালে এর নির্মাণ কাজ শেষ হওয়ার পর তা পিরোজপুর পৌরসভার কাছে হস্তান্তর করা হয়েছিল। চুক্তি অনুযায়ী, পৌরসভা কর্তৃপক্ষ প্লান্টটির যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করে স্থানীয় জনগণের মাঝে নিরাপদ পানি সরবরাহ করার কথা ছিল। তবে হস্তান্তরের পর দীর্ঘ ৬ বছর পেরিয়ে গেলেও এটি একবারের জন্যও চালু করা হয়নি।
৩০ বর্গ কিলোমিটার আয়তনের এই পিরোজপুর পৌরসভায় লক্ষাধিক জনগণের বসবাস। গ্রীষ্ম মৌসুমে এখানে বিশুদ্ধ পানির সংকট তীব্র আকার ধারণ করে। এমন পরিস্থিতিতেও কেন প্লান্টটি চালু করা গেল না, তার ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন পিরোজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী ধ্রুব লাল দত্ত বণিক।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

