![]() বরিশালে আ.লীগের তৎপরতা ঠেকাতে মাঠে বিএনপি
২৩ June ২০২৬ Tuesday ৪:৫৭:৫৯ PM
নগর প্রতিনিধি: ![]() কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ঠেকাতে বরিশাল নগরীতে মিছিল-শোডাউন করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়া মঙ্গলবার (২৩ জুন) ঘিরে অপতৎপরতা ঠেকাতে পুলিশও চিরুনি অভিযানসহ বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছে। গত ১৫ দিনে আওয়ামী লীগের দেড় শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে নগর পুলিশ। আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে নগরীতে বিক্ষোভ মিছিল ও শোডাউন করেছে মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার। এর আগে নগরীতে শোডাউন ও মিছিল করেছে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন। এছাড়াও ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা মিছিলসহ শোডাউন করেছে। অন্যদিকে বরিশাল নগর পুলিশের চার থানায় গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগের দেড় শতাধিক নেতাকর্মী। বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, দিনটিকে ঘিরে নগরীর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে মাঠে রয়েছে পুলিশ। সন্দেহভাজনদের তল্লাশিসহ আটক করা হচ্ছে। পুলিশ নগরী নির্বিঘ্ন রাখতে তৎপর রয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

