" />
AmaderBarisal.com Logo

কাউখালীতে ৩০ পিস ইয়াবাসহ ৬ জন গ্রেফতারডেক্স নিউজ


আমাদেরবরিশাল.কম

২৩ June ২০২৬ Tuesday ১০:০৬:২২ PM

পিরোজপুরের কাউখালী উপজেলায় ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ জুন রাতে কাউখালী বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কাউখালী থানা পুলিশ। অভিযানে মো. মোস্তাফিজুর রহমান পিন্টুর বাসভবনে তল্লাশি চালিয়ে ৩০ পিস ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন, মো. মোস্তাফিজুর রহমান পিন্টু (৩৫), পিতা মৃত আজগর আলী, কাউখালী মুক্তারকাঠী এলাকা; হৃদয় কুমার দাস (২৮), পিতা মানিক কুমার দাস, মহিষকান্দি, কাঠালিয়া, ঝালকাঠি; প্রবীর বিশ্বাস (৩৯), পিতা জহর লাল বিশ্বাস, কালুয়া, ভান্ডারিয়া; মো. মিলন হোসেন (৪০), পিতা কাঞ্চন আহমেদ, কলেজ রোড, ভান্ডারিয়া; মো. ফেরদৌস সিকদার (৩৯), পিতা মৃত ওলিউর রহমান, শিকদার বাড়ি, ভান্ডারিয়া; এবং মো. আল-আমিন মুন্সী (৪০), পিতা মাহতাব উদ্দিন, মুন্সীবাড়ি, ভান্ডারিয়া, পিরোজপুর।


জানাগেছে, গ্রেফতারকৃত মোস্তাফিজুর রহমান পিন্টু দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। এছাড়া আটক হৃদয় কুমার দাস কাউখালী ফায়ার সার্ভিসে কর্মরত এবং তিনি কাউখালী কেন্দ্রীয় আশ্রমের সন্নাসী রাজরুপের ছোট ভাই।


কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো আনোয়ার হোসেন বলেন, গ্রেফতারকৃত ৬জনকে মঙ্গলবার দুপুরে পিরোজপুর আদালত প্রেরণ করা হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।