![]() মায়ের সঙ্গে অভিমানে পঞ্চম শ্রেণির ছাত্রীর আ*ত্ম*হ*ত্যা
২৪ June ২০২৬ Wednesday ৭:০৯:৪৩ PM
অনলাইন নিউজ ডেস্ক: ![]() বরিশালের উজিরপুর উপজেলার সাতলা এলাকায় মায়ের সঙ্গে অভিমান করে পঞ্চম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৩ জুন) রাত ১২টার দিকে নিজ বসতঘরের জানালার সঙ্গে ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে। মৃত নাদিয়া ইসলাম (১১) উপজেলার সাতলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ সাতলা গ্রামের আলী আকবর সিকদারের মেয়ে। সে স্থানীয় সাতলা বিকন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে নাদিয়ার সঙ্গে তার মায়ের খাবার নিয়ে সামান্য কথা কাটাকাটি হয়। পরে অভিমান করে সে নিজ ঘরের জানালার সঙ্গে ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করে বলে পরিবারের দাবি। মৃতের বাবা আলী আকবর সিকদার বলেন, আমি ঢাকায় মাছের ব্যবসা করি। আমার স্ত্রী লামিয়া বেগম ও তিন কন্যাসন্তান গ্রামের বাড়িতে থাকে। সেদিন শাকসবজি রান্না করা হয়েছিল। তা খাওয়া এবং ঠিকভাবে লেখাপড়া করতে বলায় নাদিয়া অভিমান করে আত্মহত্যা করে। ঘটনার খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

