" />
AmaderBarisal.com Logo

কাউখালীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত


আমাদেরবরিশাল.কম

২৫ June ২০২৬ Thursday ৩:৪৩:১৭ PM


কাউখালী (পিরোজপুর)সংবাদদাতা
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফল বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের কাউখালী উপজেলায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কর্মকার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।


সভায় বক্তব্য রাখেন ডা. নাহিদ হাসান শাওন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহিদুর রহমান, কাউখালী থানার উপ পরিদর্শক মাসুদ আল মামুন প্রমুখ।


সভায় জানানো হয়, সারা দেশের ন্যায় আগামী ২৮ জুন কাউখালী উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১২১টি কেন্দ্রে একযোগে এ কার্যক্রম পরিচালিত হবে। এ সময় উপজেলার ৭ হাজার ৬০৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।


সভায় বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টি প্রতিরোধ এবং সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই উপজেলার কোনো শিশুই যেন এই কর্মসূচি থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।


প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং শিশুদের নির্ধারিত কেন্দ্রে এনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।