![]() দুমকিতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
২৫ June ২০২৬ Thursday ৪:৪৭:১৩ PM
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: ![]() পটুয়াখালীর দুমকির লেবুখালী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. শাহীন হাওলাদার (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তার কাছ থেকে নগদ ৪ হাজার ৪৫ টাকা জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৫ জুন) ভোর সাড়ে ৪টার দিকে কোস্টগার্ড স্টেশন পটুয়াখালী গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, লেবুখালী টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি সন্দেহভাজন যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাস থেকে প্রায় ৩৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা বহনের অভিযোগে মো. শাহীন হাওলাদারকে আটক করা হয়। তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা, নগদ অর্থ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্টগার্ড জানায়, দেশের প্রত্যন্ত অঞ্চলে মাদকের বিস্তার রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানিয়েছে বাহিনীটি। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

