" />
AmaderBarisal.com Logo

জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর কৃতি সন্তান দেবলীনা সাহা ঐশী


আমাদেরবরিশাল.কম

২৫ June ২০২৬ Thursday ৯:২৬:৫৮ PM


কাউখালী(পিরোজপুর)প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী দেবলীনা সাহা ঐশী জাপান সরকারের মর্যাদাপূর্ণ এমইএক্সটি (মোনবুকাগাকুশো) বৃত্তি লাভ করেছেন। এই বৃত্তির আওতায় তিনি জাপানের শিমানে বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ে অধ্যয়ন ও গবেষণার সুযোগ পেয়েছেন।
দেবলীনা সাহা ঐশীর জন্ম পিরোজপুর জেলার কাউখালী উপজেলায়। তার এই আন্তর্জাতিক অর্জনে নিজ জেলা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও আনন্দের সঞ্চার হয়েছে।

জানা গেছে, বিশ্বব্যাপী অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ এবং সম্পূর্ণ অর্থায়িত এই বৃত্তির মাধ্যমে দেবলীনা শিমানে বিশ্ববিদ্যালয়ে তার স্নাতকোত্তর শিক্ষা সম্পন্ন করবেন। সেখানে তার গবেষণার বিষয় হবে ‘প্ল্যাঙ্কটোনিক ফরামিনিফেরার উচ্চ-রেজল্যুশন পরিমাণগত জীবস্তরবিন্যাস’।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এমইএক্সটি বৃত্তি অর্জন দেবলীনার অসাধারণ মেধা, গবেষণার প্রতি একাগ্রতা এবং বিভাগের মানসম্পন্ন বৈজ্ঞানিক প্রশিক্ষণের স্বীকৃতি। তার এই অর্জন বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের পাশাপাশি ভবিষ্যৎ গবেষকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এ উপলক্ষে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা দেবলীনা সাহা ঐশীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তার গবেষণা ও শিক্ষাজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন তারা।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।