" />
AmaderBarisal.com Logo

চাঁদমারী স্টেডিয়াম কলোনীর বাসিন্দা কামাল হাওলাদারের বসতঘর আগুন দেয়ার চেষ্টা, থানায় অভিযোগ


আমাদেরবরিশাল.কম

২৬ June ২০২৬ Friday ১১:২০:৩৯ PM

নিজস্ব প্রতিনিধি:

বরিশাল নগরীর ১১ নং ওয়ার্ড চাঁদমারী মাদ্রাসা রোড স্টেডিয়াম কলোনীর বাসিন্দা বিএনপি কর্মী মো: কামাল হাওলাদারের বসতঘর ও গোডাউনে আগুন দেয়ার চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে।এঘটনায় কোতোয়ালি থানায় কামাল হাওলাদার লিখিত অভিযোগে উল্লেখ করেন প্রতিবেশী নুরুল হকের পুত্র ইয়াসিন আরাফাত কাপুরে আগুন লাগিয়ে গোডাউনের রুমের পাশে নিক্ষেপ করে।গত ২৪ জুন দিবাগত-রাত মানে ২৫ তারিখ রাত আনু: ৩ টার রোজা রাখার জন্য সেহরি খেতে উঠিলে আমরা কাপড় পোড়া গন্ধ পেয়ে দরজা খুলে বের হয়ে দেখি আমাদের ঘরের পাশের রুমে বিভিন্ন মালামাল রাখা ওইস্থানে আগুন জলছে।একটু- হলেই গোডাউনে আগুন লাগত বলে জানিয়েছেন অভিযোগকারী। আগুন লাগলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিলো।কামাল হাওলাদার আরও বলেন আমার ডাক চিৎকারে লোকজন এসে চেক করে দেখে ঘটনার সত্যতা নিশ্চিত করে। আমি বিএনপি করায় তারা নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ আমল থেকে বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িয়ে আছে। সেই প্রভাব এখনো ব্যাবহার করে। প্রশাসনের কাছে দাবি অভিযুক্তদের আইনের আওতায় আনা হোক। এদিকে পাশের দোকানের সিসি ফুটেজ দেখা যায় বিবাদীরা একটি কাপড়ে আগুন লাগিয়ে গোডাউনের রুমের সামনে নিক্ষেপ করে।এবিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনে হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।