![]() নলছিটিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৭ June ২০২৬ Saturday ৮:৫২:৫৮ PM
ঝালকাঠি প্রতিনিধি: ![]() ঝালকাঠির নলছিটি উপজেলায় পানিতে ডুবে শামিম হাওলাদার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার সুবিদপুর ইউনিয়নের পশ্চিম গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শামিম হাওলাদার উপজেলার সুবিদপুর ইউনিয়নের পশ্চিম গোপালপুর গ্রামের সুমন হাওলাদারের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে অসতর্কতাবশত একটি ডোবায় পড়ে যায় শিশু শামিম। দীর্ঘক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে অনুসন্ধান চালান। একপর্যায়ে ডোবা থেকে তাকে উদ্ধার করে দ্রুত নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় নলছিটি থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

