" />
AmaderBarisal.com Logo

বরিশালে ৮ বছরের শিশু ছাত্রীকে ধর্ষণ, মাদ্রাসা শিক্ষক কারাগারে


আমাদেরবরিশাল.কম

২৮ June ২০২৬ Sunday ১:০১:০০ AM

নগর প্রতিনিধি:

বরিশালে আট বছর বয়সী এক নূরানী মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে আদালত। গত মঙ্গলবার (২৩ জুন) তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী কড়াপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর কড়াপুর এলাকার নুরিয়া তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত মোঃ মুস্তাকিম বিল্লাহ ওই মাদ্রাসার শিক্ষক।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার (২২ জুন) সাড়ে ১১ টার দিকে মাদ্রাসার শিক্ষকদের ব্যবহৃত প্রসাবখানার ভেতরে শিশুটিকে ধর্ষণ করেন অভিযুক্ত মোঃ মুস্তাকিম বিল্লাহ। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি বাবা-মাকে জানান। এ ঘটনায় ২৩ জুন ভুক্তভোগী ছাত্রীর মা মোসাঃ রুবিনা আক্তার বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। সেই মামলায় ওই দিনই পুলিশ অভিযুক্ত শিক্ষক মোঃ মুস্তাকিম বিল্লাহকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এয়ারপোর্ট থানার ওসি মিজানুর রহমান বলেন- ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক মোঃ মুস্তাকিম বিল্লাহকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।