![]() বরিশালের নয়াভাঙনী নদীতে লাকড়িবোঝাই ট্রলারে ডাকাতি, ৪৩ হাজার টাকা লুট
২৮ June ২০২৬ Sunday ৮:৩০:০৫ PM
মুলাদী (বরিশাল) প্রতিনিধি: ![]() বরিশালের মুলাদী ও মেহেন্দীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নয়াভাঙনী নদীর খাসেরহাট এলাকায় লাকড়িবোঝাই একটি ট্রলারে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে ৪-৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে ট্রলারে উঠে মাঝিসহ সবাইকে জিম্মি করে টাকা, মোবাইল ফোন ও বিভিন্ন মালামাল লুট করে বলে অভিযোগ। এ ঘটনায় ট্রলারের মাঝি রেজাউল শেখ বাদী হয়ে মেহেন্দীগঞ্জের কাজীরহাট থানায় অভিযোগ করেছেন। অভিযোগকারী রেজাউল শেখ জানান, তারা কাজীরহাটের রতনপুর এলাকা থেকে লাকড়ি কিনে ট্রলার বোঝাই করেন। ফিরে আসার সময় শনিবার দিবাগত রাত ৩টার দিকে ৪-৫ জন দুর্বৃত্ত রামদা, ড্যাগার ও ছোরা নিয়ে খাসেরহাট বন্দর এলাকায় নোঙর করে রাখা ট্রলারে ওঠে এবং সবাইকে জিম্মি করে। অভিযোগে বলা হয়, দুর্বৃত্তরা ৪৩ হাজার টাকা, ২টি মোবাইল ফোন, লাইটসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। কাজীরহাট থানার পরিদর্শক (তদন্ত) দীপংকর বলেন, বিষয়টি তদন্ত করে নৌপথ নিরাপদ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

