" />
AmaderBarisal.com Logo

বরিশালে ডিবির অভিযানে ৫ কেজি গাঁ*জা*সহ আটক ২


আমাদেরবরিশাল.কম

২৮ June ২০২৬ Sunday ৯:৩৬:১৫ PM

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে।
রোববার (২৮ জুন ২০২৬) সকাল ১০টার দিকে বিএমপি গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. হেলালুজ্জামানের নেতৃত্বাধীন একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানাধীন ভাটিখানা পান্থ সড়কে অ্যাডভোকেট মোখলেছুর রহমান বাচ্চুর নিচতলার একটি ভাড়াটিয়া বাসায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ওই বাসা থেকে মো. আলিফ সরদার (২৪) ও ঝুলন চক্রবর্তী (২৭)-কে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক আলিফ সরদারের গ্রামের বাড়ি বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর টেপুরা এলাকায়। অন্যদিকে ঝুলন চক্রবর্তীর বাড়ি ফেনী সদর উপজেলার কাজিরবাগ এলাকায়। তারা দুজনই বরিশাল নগরীর কাউনিয়া থানার ভাটিখানা পান্থ সড়কে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।