![]() বরিশালে অটো-সিএনজির পূর্বের ভাড়া বহাল থাকবে : বিসিসি প্রশাসক
২৯ June ২০২৬ Monday ৭:১৯:৩৯ PM
নগর প্রতিনিধি: ![]() বরিশালে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার অতিরিক্ত ভাড়া নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের পর ভাড়া বাড়ছে না বলে জানিয়েছে বরিশাল সিটি কপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। সোমবার (২৯ জুন) দুপুরে বরিশাল সিটি কপোরেশনের সভাকক্ষে এক আলোচনাসভা এ কথা জানান তিনি। বরিশাল সিটি কপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জানান, বরিশাল সিটি কপোরেশন এলাকায় পূর্বের ভাড়া বহাল থাকবে। কোনো ধরনের ভাড়া বৃদ্ধি করা যাবে না। কেউ বাড়তি ভাড়া চাইলে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জানান, সোমবার থেকে শহরের অবৈধ সব যানবাহনের বিরুদ্ধ ব্যবস্থা নেওয়া হবে। বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, যারা অবৈধভাবে অটোরিকশা তৈরি করছে, সেসব কারখানা বন্ধ করে দেওয়া হবে। আমরা শৃঙ্খলা ফেরাতে চাই। এর আগে হঠাৎ করে বরিশাল নগরীতে চলাচলরত সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা নানা অজুহাতে ভাড়া বৃদ্ধি করে। ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে গত ২৮ জুন বিএম কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন এবং অটোরিকশা আটক করে প্রতিবাদ জানান। আলোচনাসভায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও শিক্ষার্থীসহ অটোচালকরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

