![]() বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
৩০ June ২০২৬ Tuesday ১২:২১:৫৮ AM
নগর প্রতিনিধি: ![]() বরিশাল মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার বিকেলে বরিশাল নগরীর দক্ষিণ পলাশপুর এলাকায় কাউনিয়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী মো. রাসেল হাওলাদার (৩৫) ওই এলাকার বাদশা হাওলাদারের ছেলে। কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজিত চন্দ্র নাথ ৮০০ পিস ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বলেন, ‘গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

