![]() কলাপাড়ায় ৩০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন, দক্ষিণাঞ্চলে বরাদ্দ দাবি
১ July ২০২৬ Wednesday ৪:০০:৪৬ PM
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: ![]() ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বরিশালসহ দক্ষিণাঞ্চলের উন্নয়ন প্রকল্পে বরাদ্দের দাবি জানিয়েছেন ওই অঞ্চলের বাসিন্দারা। দাবির স্বপক্ষে বুধবার (১ জুলাই) সকালে পটুয়াখালীর কলাপাড়ায় ৩০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে অংশ নিয়ে এ দাবি জানান তারা। সকাল ১০টা থেকে দুপর ১২টা পর্যন্ত কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের ছয় লেন সড়ক থেকে পর্যটন নগরী কুয়াকাটা পর্যন্ত দীর্ঘ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেয়। কলাপাড়া উপজেলা নাগরিক সমাজের উদ্যোগে কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সি প্রমুখ। এ ছাড়া কলাপাড়ার বিভিন্ন ইউনিয়ন ও পৌর বিএনপির নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের মানুষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। আন্দোলনকারীদের দাবিগুলো হলো ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন মহাসড়ক নির্মাণ, পর্যটনশিল্প বিকাশে কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, পায়রা বন্দর পুরোপুরি চালু, শের-ই-বাংলা মেডিক্যাল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত এবং কুয়াকাটায় বিমানবন্দর নির্মাণ। এ ছাড়া ভাঙ্গা রেলস্টেশন থেকে কুয়াকাটা পর্যন্ত রেল সংযোগ, নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, বরিশাল-ভোলা সেতু নির্মাণ এবং ভোলার গ্যাসে শিল্পাঞ্চল (ভোলা-বরিশাল-পটুয়াখালী) গড়ে তোলার দাবি করা হয় মানববন্ধনে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

