" />
AmaderBarisal.com Logo

ভোলায় ট্রলির ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত, মরদেহ কাঁধে নিয়ে বিক্ষোভ


আমাদেরবরিশাল.কম

১ July ২০২৬ Wednesday ৫:১২:৩৬ PM

ভোলা প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন উপজেলায় বালুবাহী ট্রলির ধাক্কায় লিয়া আক্তার (১৫) নামের এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় তার মরদেহ কাঁধে নিয়ে তার সহপাঠীরা সড়ক অবরোধ করে বিক্ষাভ করেছে।

বুধবার (১ জুলাই) সকালে ওই ইউনিয়নের চেয়ারম্যান বাজার-শশীভূষণ আঞ্চলিক সড়কের জলিল মাঝির বাড়ির দরজায় এ দুঘটনা ঘটে। নিহত উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. রফিকুল ইসলামের মেয়ে এবং চেয়ারম্যান বাজার ইসলামিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার সকালে লিয়া মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এ সময় চেয়ারম্যান বাজার-শশীভূষণ আঞ্চলিক সড়কের জলিল মাঝি বাড়ির দরজায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রলি তাকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ ঘটনার পর ট্রলিচালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।‎

‎দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক, স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। পরে সহপাঠীরা নিহত লিয়ার মরদেহ কাঁধে নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল বের করেন। তারা দুর্ঘটনার ক্ষতিপূরণ, চালকের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।এতে সড়কের উভয় পাশে প্রায় দুই ঘণ্টা ধরে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ‎খবর পেয়ে শশীভূষণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে সড়ক থেকে অবরোধ তুলে দেয়। 

‎শশীভূষণ থানার ওসি মো. ফিরোজ হাসান বলেন, ‘ছাত্রী নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ছাড়া ঘটনাস্থল থেকে ট্রলিটি জব্দ করা হয়েছে।’



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।