![]() চরবাড়িয়ায় শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীকে মারধর অভিভাবকের
১ July ২০২৬ Wednesday ৯:৫৫:৩২ PM
নগর প্রতিনিধি: ![]() বরিশালে শ্রেণি কক্ষে ঢুকে পঞ্চম শ্রেণির তিন শিক্ষার্থী ও বিদ্যালয়ের দুই শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দুপুরে নগরী সংলগ্ন চরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত তিন শিক্ষার্থী বরিশাল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম আবু জাফর। তিনি ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর বাবা। জানা গেছে, বিদ্যালয়ে সহপাঠীদের সঙ্গে আবু জাফরের ছেলের বাগ্বিতণ্ডা হয়। ছেলে বিষয়টি বাড়িতে জানালে আবু জাফর ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ে এসে ক্লাস চলাকালেই শ্রেণিকক্ষে ঢুকে ৩ শিক্ষার্থী ও দুই শিক্ষককে মারধর করেন। বিদ্যালয়টির সহকারী শিক্ষক রফিকুল ইসলাম জানান, আবু জাফরের ছেলে মাশরাফি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। দুদিন আগে সহপাঠীদের সঙ্গে মাশরাফির বাগ্বিতণ্ডা হয়। বিষয়টি ছেলের কাছে জানতে পেরে গতকাল বেলা ১২টার দিকে শ্রেণি কক্ষে ঢুকে সানীম, অভি শীল ও শাহাদাত হোসেনকে মারধর করতে শুরু করেন আবু জাফর। বাধা দিতে গেলে শ্রেণি শিক্ষক শাহিন হোসেন ও মহিউদ্দিনও মারধরের শিকার হন। এ ব্যাপারে অভিযুক্ত আবু জাফরের কোন বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জাহিদুল আলম তুহিন বলেন, ‘আবু জাফর শ্রেণি কক্ষে প্রবেশ করে ৩ শিক্ষার্থীকে মারধর করেছেন। তাঁকে থামাতে গেলে শিক্ষকদের লাঞ্ছিত করা হয়।’ বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল জানান, তিনি ঘটনাটি শুনেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিৎ চন্দ্র নাথ বলেন, ‘পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে পৌঁছার আগেই অভিযুক্ত পালিয়েছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

