পটুয়াখালীর বাউফল উপজেলায় চলতি মৌসুমে প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার কৃষকের মাঝে উফশী আমন ধান চাষের উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে আয়োজিত প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ডা. শফিকুল ইসলাম মাসুদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিলন। সংশ্লিষ্ট সুত্র জানায়, কৃষি মন্ত্রণালয়ের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে ৫ কেজি করে উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের চারা বিতরণ কর্মসূচির আওতায় ১ হাজার ৫০৫ জন কৃষক এবং মরিচ চাষ সম্প্রসারণ কর্মসূচির আওতায় ৩৫০ জন কৃষককে প্রণোদনা দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুল ইসলাম মাসুদ (এমপি) বলেন, কৃষিকে আরও উৎপাদনমুখী ও লাভজনক করতে সরকার ধারাবাহিকভাবে কৃষকদের বিভিন্ন ধরনের প্রণোদনা ও সহায়তা দিয়ে যাচ্ছে। কৃষকদের এসব উপকরণ সঠিকভাবে ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহম্মদ বলেন, সরকারি প্রণোদনার মূল লক্ষ্য হলো ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করা। তিনি কৃষকদের সময়মতো বীজ ও সার ব্যবহার করে আধুনিক কৃষি প্রযুক্তি অনুসরণের আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।