" />
AmaderBarisal.com Logo

পায়রা সেতুতে ঘুসের অভিযোগে চাকরি হারালেন টোলকর্মী


আমাদেরবরিশাল.কম

২ July ২০২৬ Thursday ৫:১৬:৩১ PM

দুমকি ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর পায়রা সেতুর টোল প্লাজায় অতিরিক্ত পণ্যবোঝাই একটি ট্রাক পারাপারে সহায়তার অভিযোগে চাকরি হারিয়েছেন এক টোলকর্মী। এক হাজার টাকা ঘুস নিয়ে ট্রাকটি পার হতে দেওয়ার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় টোলকর্মী মো. হাসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই ঘটনায় ট্রাকচালক কবির হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, বুধবার (১ জুলাই) রাতে ২২ টন ধারণক্ষমতার একটি ট্রাক ২৩ দশমিক ৮০ টন পণ্য নিয়ে সেতুর উত্তর প্রান্তের ওজন স্কেলে আসে। অভিযোগ রয়েছে, দায়িত্বরত টোলকর্মী ঘুস নিয়ে ট্রাকটি পার হতে দেন। পরে সেতুর দক্ষিণ প্রান্তে দায়িত্বরত কর্মীরা ট্রাকটি আটক করলে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

পায়রা সেতুর টোল ইনচার্জ সজল বিশ্বাস জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট টোলকর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত ওজনের পণ্য পরিবহণের দায়ে ট্রাকচালককে জরিমানা করা হয়েছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, টোল প্লাজার কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে দীর্ঘদিন ধরে অতিরিক্ত বোঝাই ট্রাক অর্থের বিনিময়ে সেতু পারাপার করা হচ্ছে। এ ধরনের অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি এবং জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।