![]() ভাঙ্গা-কুয়াকাটা সড়ক ৬ লেনের দাবিতে আমরা সবাই ঐক্যবদ্ধ: সরওয়ার
৫ July ২০২৬ Sunday ২:০১:৩২ PM
নগর প্রতিনিধি: ![]() বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এমপি মজিবর রহমান সরওয়ার বলেছেন, ‘ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেন মহাসড়ক নির্মাণের দাবিতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। এ বিষয়ে জাতীয় সংসদেও কথা বলা হয়েছে। সংসদে দেওয়া বক্তব্যে ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক, ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং দক্ষিণাঞ্চলের শিল্পায়নের স্বার্থে গ্যাস সরবরাহের দাবি তুলে ধরেছি।’ শনিবার বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মতবিনিময়কালে মজিবর রহমান এসব কথা বলেন। বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। মজিবর রহমান বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়নের স্বার্থে বরিশাল অঞ্চলের ১৮ জন বিএনপির সংসদ সদস্যসহ সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করে এসব দাবি বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে। মজিবর রহমান আরও বলেন, জোট সরকারের সময় পদ্মা সেতুসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের দাবিতে মাওয়া প্রান্তের চর জানাজাতে ২১ জেলার মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন করা হয়েছিল। ছাত্ররাজনীতি প্রসঙ্গে মজিবর রহমান বলেন, ৫ আগস্টের পর দেশে যে পরিবর্তন হওয়ার কথা ছিল, তা হয়নি। সেই কমিটমেন্ট কোথায়? এনসিপি প্রসঙ্গে মজিবর রহমান দাবি করেন, বর্তমানে এনসিপি পাঁচ-দশ হাজার লোকও একত্র করতে পারবে না। বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন, সাবেক চেয়ারম্যান ইসরাইল পণ্ডিত, সাংবাদিক কাজী মিরাজ, বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ প্রমুখ। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

