![]() মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সারবোঝাই ট্রলার জব্দ, আটক ১
৫ July ২০২৬ Sunday ৯:০৬:৫০ PM
মনপুরা ((ভোলা) প্রতিনিধি: ![]() ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট ও সারবোঝাই ট্রলারসহ মো. জুয়েল নামে একজনকে আটক করেছে পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা। এ সময় ট্রলারের মালিকসহ অন্যান্যরা পাচারকারীরা পালিয়ে যায়। রোববার বেলা ১১টায় জব্দ ট্রলারের মালিক ও আটককৃত পাচারকারী সদস্যের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে গত শুক্রবার (৩ জুলাই) রাতে পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের লতাখালী ঘাটে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট ও সারবোঝাই ট্রলারসহ পাচারকারীকে আটক করে। মো. জুয়েল (২২) উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মো. জহিরের ছেলে। অপর পাচারকারী ট্রলারের মালিক ও পলাতক সদস্য হলেন- ইদ্রিস মাঝি ও রিয়াজ। ওই দুইজনের বাড়ি একই ইউনিয়নে। পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের লতাখালী ঘাটে সমুদ্রগামী ট্রলারে করে সার ও সিমেন্ট মিয়ানমারে পাচার করার প্রস্তুতি নেয় পাচারকারীরা। খবর পেয়ে পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ট্রলারবোঝাই সিমেন্ট ও সারসহ মো. জুয়েল নামে এক পাচারকারীকে আটক করে। পরে জব্দকৃত ট্রলার হাজিরহাট ঘাটে নিয়ে এসে ট্রলার থেকে ৪৫০ বস্তা সিমেন্ট, ৪শ লিটার ডিজেল, ৪ বস্তা সার ও চাল উদ্ধার করে। রোববার সকাল থেকে ওই ট্রলার থেকে পণ্য খালাস চলছে বলে জানায় পুলিশ। মনপুরা থানার ওসি মাজাহারুল ইসলাম জানান, পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে মিয়ানমারে পাচারের সময় মাছ ধরার ট্রলারবোঝাই সিমেন্ট ও সারসহ এক পাচারকারীকে আটক করে। থানায় মামলা হয়েছে। পলাতক পাচারকারীদের অভিযান চলছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

