" />
AmaderBarisal.com Logo

ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর


আমাদেরবরিশাল.কম

৫ July ২০২৬ Sunday ৯:৪০:০০ PM

পটুয়াখালী প্রতিনিধি:

শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ২০২৪ সালের জুলাই মাসে তৎকালীন ফ্যাসিস্ট সরকার যে বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটিয়েছিল তার বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে। এ হত্যাকাণ্ডে যারা অভিযুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন দফতর প্রধান গণের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।


নুর বলেন, এমন ধ্বংসাত্মক ঘটনার কারনে পৃথিবীর বিভিন্ন দেশে রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে। বাংলাদেশে বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশি ক্ষমতাবলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ঝুঁকির মধ্যে ফেলায় দেশে তাদের রাজনীতি আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে।


মন্ত্রী আরো বলেন, বিদেশে থাকা এসব দুর্বৃত্তদের প্ররোচনায় পড়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা কোনো মানুষের জন্য বুদ্ধিমানের কাজ হবে না। বরং তাদের দেশে যে সকল রাজনৈতিক দল আছে তাদের সঙ্গে কাজ করা বা নতুন রাজনৈতিক দল গঠন করে রাজনীতি করার পরামর্শ দেন মন্ত্রী।

এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তর প্রধান গণ উপস্থিত ছিলেন।


মতবিনিময় সভায় মন্ত্রী বিভিন্ন দফতরের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং দিক-নির্দেশনা প্রদান করেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।