![]() বাবুগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত: চারা ও ঋণ বিতরণ
৬ July ২০২৬ Monday ৭:৫৫:০৬ PM
![]() বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি: উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় প্রথমবারের মতো যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের টেকসই উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে গ্রামীণ উন্নয়ন। গ্রামকে সমৃদ্ধ না করে কখনোই একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই পল্লী উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান এবং উৎপাদনশীল কার্যক্রম সম্প্রসারণে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং দেশের টেকসই উন্নয়নে পল্লী উন্নয়নের ভূমিকা আরও সুদৃঢ় হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমদ খান, সদস্য সচিব ওয়াহেদুল ইসলাম প্রিন্স, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নূর হোসেন চৌধুরী, কেন্দ্রীয় যুবদলের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইউনুস আলী রবি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম ফকির, কাজী নজরুল ইসলাম মিরন, আব্দুল করিম হাওলাদার, আরিফুর রহমান শিমুল শিকদার, এ বি এম মোস্তাফিজুর রহমান ফারুক, বিআরডিবির চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন স্বপন, যুগ্ম আহ্বায়ক অহিদুল ইসলাম খান, কেন্দ্রীয় ছাত্রদলের নেতা অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল, বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল আমিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিআরডিবির সদস্যরা। আলোচনা সভায় জাতীয় পল্লী উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় পল্লী উন্নয়ন কার্যক্রমের সুফলভোগীরা তাদের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানের শেষে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ১০০টি গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া ১১ জন ক্ষুদ্রঋণ গ্রহীতা ও একজন উদ্যোক্তার হাতে ঋণের চেক তুলে দেওয়া হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত উপকারভোগীদের মাঝে ঐচ্ছিক তহবিলের আর্থিক সহায়তার চেক বিতরণ করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

