![]() চিরঘুমে চলে গেলেন বানারীপাড়ার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শফিকুল ইসলাম
৬ July ২০২৬ Monday ১০:২৯:২২ PM
রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: ![]() বরিশালের বানারীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড নিবাসী উজিরপুর বি এন খান কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: শফিকুল ইসলাম (৭১) সোমবার (৬ জুলাই) ভোরে ঢাকায় মালিবাগে ছেলের বাসায় ইন্তেকাল করেন। “ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে হার্ট, কিডনি ও সোরিয়াসিসসহ বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি একমাত্র ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বানারীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম অধ্যাপক শফিকুল ইসলাম বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক সদ্য প্রয়াত মাহমুদা বেগমের স্বামী ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট .মাহমুদ হোসেন মাখনের ছোট ভগ্নিপতি। এদিন (সোমবার) বাদ এশা জানাজা শেষে উপজেলার সদর ইউনিয়নের মাছরং গ্রামের পারিবারিক কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়। প্রসঙ্গত, বিধান অনুযায়ী সূর্যাস্তের পরে গার্ড অব অর্নারের সুযোগ না থাকায় রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই “জ্ঞানের বাতিঘর’ ৭১’র রণাঙ্গনের এ বীর মুক্তিযোদ্ধাকে দাফন করা হয়। এদিকে তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

