" />
AmaderBarisal.com Logo

গৌরনদীতে নকলের অভিযোগে দুই এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার


আমাদেরবরিশাল.কম

৭ July ২০২৬ Tuesday ১:৫৬:৪৯ PM

গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদীতে চলমান ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় নকলের অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার মাহিলাড়া ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। এদিন কেন্দ্রটিতে ৫২৭ জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষা চলাকালে বেলা ১১টার দিকে কেন্দ্র পরিদর্শনে যান গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহীম। পরিদর্শনের সময় নকল করার অভিযোগে দুই পরীক্ষার্থীকে হাতেনাতে শনাক্ত করা হলে শিক্ষা বোর্ডের বিধিমালা অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলেন- সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী দুর্জয় বাড়ৈ এবং মেহেদী হাসান খোন্দকার।

মাহিলাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কৃষিশিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, নকলের অভিযোগ প্রমাণিত হওয়ায় শিক্ষা বোর্ডের বিধিমালা অনুযায়ী ওই দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, প্রশাসন, কেন্দ্র পরিচালনা কমিটি ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তদারকিতে কেন্দ্রটিতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুই পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ছাড়া দিনের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।