![]() বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন অধ্যাপক রাশেদুল ইসলাম
৮ July ২০২৬ Wednesday ৪:১২:১৮ PM
নগর প্রতিনিধি: ![]() বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি সরকারি বিএম কলেজরে উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি কলেজ-২-এর সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জানা গেছে, অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম ১৪তম বিসিএস ব্যাচের শিক্ষা ক্যাডার কর্মকর্তা। এর আগে তিনি সরকারি স্বরূপকাঠি কলেজের অধ্যক্ষ ছিলেন। তিনি পটুয়াখালীর বাউফলের কালাই গ্রামের সন্তান। চাকরিজীবনের অধিকাংশ সময় সরকারি বিএম কলেজের সমাজকর্ম বিভাগে কর্মরত ছিলেন। বরিশাল শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, তিনি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বরিশাল শিক্ষা বোর্ডে শিগগিরই যোগদান করবেন। প্রসঙ্গত, সদ্য বিদায়ি বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী ২০২৩ সালের ১৮ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেন। অধ্যাপক রাশেদুল ইসলাম বরিশাল শিক্ষা বোর্ডের ১৭তম চেয়ারম্যান হলেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

