![]() ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও লুটপাট মামলায় দশমিনা আ.লীগের পাঁচ নেতা কারাগারে
৮ July ২০২৬ Wednesday ১১:০১:১২ PM
দশমিনা ((পটুয়াখালী) প্রতিনিধি: ![]() পটুয়াখালীর দশমিনায় ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা একটি মামলায় আওয়ামীলীগের পাঁচ আওয়ামীলীগের পাঁচ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার সকালে পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, কারাগারে পাঠানো আসামিরা হলেন গৌতম রায়, কাজী আজাদ, শাহজাহান, জাকির হোসেন ভূঁইয়া (ভুট্টো) ও রমিজ মোল্লা। তারা মামলার এজাহারভুক্ত আসামি। মামলার এজাহার অনুযায়ী, ২০২২ সালের ৬ মার্চ দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল চলাকালে ককটেল বিস্ফোরণ, মঞ্চ ভাঙচুর, মালামাল লুটপাট এবং বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বেতাগী সানকিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সবুজ ঢালি বাদী হয়ে ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি ৪৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪০ থেকে ৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর আসামিরা পলাতক ছিলেন। পরে তারা উচ্চ আদালত থেকে দুই মাসের আগাম জামিন লাভ করেন। জামিনের মেয়াদ শেষ হলে বুধবার পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করেন। আদালত সেই আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, বেতাগী সানকিপুর ইউনিয়নের একটি মামলায় পাঁচ আসামি আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের আদেশের কপি হাতে পাওয়ার প্রক্রিয়া চলছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

