" />
AmaderBarisal.com Logo

হিজলায় ১০২ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক।


আমাদেরবরিশাল.কম

৯ July ২০২৬ Thursday ৮:২৯:২৫ PM

নিজস্ব প্রতিনিধি:

হিজলা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ।গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দেলোয়ার হোসেন মুন্সী (৩৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ । যার আনুমানিক বাজার মূল্য ৩০ হাজার ছয়শো টাকা।

বুধবার ,(৮ জুলাই) রাতে হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের লেমুয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান নির্দেশনায় একটি চৌকস দল দীর্ঘদিনের নজরদারির পর অভিযান চালিয়ে চিন্হিত মাদক কারবারি দেলোয়ার কে আটক করে । তিনি উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের লেমুয়া গ্রামের মৃত সিরাজুল হক মুন্সীর ছেলে।

পুলিশ জানায়, তার কাছ থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে । মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারনীর ১০ (ক) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

থানা সূত্রে জানা গেছে, মাদকের বিস্তার রোধে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দেলোয়ারকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। 

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে হিজলা উপজেলা জুড়ে বিশেষ নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী, সরবরাহকারী এবং সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তারা উল্লেখ করেন। এ ঘটনায় গ্রেপ্তারকৃত দেলোয়ারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।