![]() ৭ শিয়াল রান্না করে রুটি দিয়ে খেল বরিশালের বাসিন্দারা!
১০ July ২০২৬ Friday ৭:১১:১১ PM
নিজস্ব প্রতিনিধি: ![]() বরিশাল নগরে সাতটি শিয়াল হত্যা করে রান্না করে রুটি দিয়ে খাওয়ার অভিযোগ পাওয়া গেছে। একই ঘটনায় জবাই করা শিয়ালের ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাংস বিক্রির বিজ্ঞাপন দেওয়ারও অভিযোগ উঠেছে।বিষয়টি নিয়ে স্থানীয়দের পাশাপাশি পশুপ্রেমী ও পরিবেশবাদীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের ময়দান খোলা এলাকার বাসিন্দা নুরুল ইসলামের নেতৃত্বে একদল ব্যক্তি সাতটি শিয়াল হত্যা করা হয়। পরে সেগুলো রান্না করে রুটি দিয়ে খাওয়া হয়। এদিকে ‘নাইম রাজ’ নামের একটি ফেসবুক আইডি থেকে জবাই করা শিয়ালের ছবিসহ মাংস বিক্রির একটি পোস্ট দেওয়া হয়।যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেন, পশুপ্রেমী ও পরিবেশবাদীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। স্থানীয় পরিবেশবাদীরা জানান, বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন লঙ্ঘন করে প্রকাশ্যে শিয়াল হত্যা এবং মাংস বিক্রির প্রচারণার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা প্রয়োজন। বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। লোক পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

