![]() কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, রাসেল সম্পাদক নির্বাচিত।।
১১ July ২০২৬ Saturday ১:১৮:৪৮ PM
পটুয়াখালী(উপকূল)প্রতিনিধি।। ![]() পটুয়াখালীর কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি নির্বাচনে ১২৯৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্ধী সফিকুল ইসলাম পনির পেয়েছেন ৮১৮ ভোট। আর ১২০৫ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈদয় মো. রাসেল। তার নিকটতম প্রতিদ্বন্ধী জহিরুল ইসলাম বাবু পেয়েছেন ৯০৪ ভোট। শুক্রবার রাত সাড়ে দশটায় এ ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস আলী। এর আগে সকাল ৮ টায় কলাপাড়া মহিলা কলেজ কেন্দ্রে শুরু হয় ভোট গ্রহন। উৎসব মুখর পরিবেশে একটনা চলে বিকাল ৫ টা পর্যন্ত। ২৩৯৩ ভোটারের মধ্যে ২১৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। #সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

