![]() যার মৃত্যুর গুজব ছড়িয়ে আগৈলঝাড়া থানায় হামলা, সেই রিয়াজ কারাগারে
১১ July ২০২৬ Saturday ৪:৪৭:৩২ PM
নিজস্ব প্রতিনিধি: ![]() বরিশালে যে রিয়াজ ফকিরের (২৬) মৃত্যুর গুজব ছড়িয়ে আগৈলঝাড়া থানায় হামলা-ভাংচুর চালিয়ে পুলিশকে মারধর করা হয়েছে, সেই রিয়াজকে চুরি মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (১০ জুলাই) বিকেলে হাসপাতাল থেকে তাকে বরিশালের জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয়। জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সৈয়দ আবিদুল হক তাকে জেলে পাঠানোর আদেশ দিয়েছেন। এর আগে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আদালতে নিয়ে আসা হয় রিয়াজ ফকিরকে। আদালতে নেওয়ার পথে একইভাবে সে আবারও নিজের মাথায় নিজে আঘাত করার চেষ্টা করেন বলে দাবি পুলিশের। কারাগারে যাওয়া রিয়াজ ফকির আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী গ্রামের মো. সিদ্দিক ফকিরের ছেলে। গত বুধবার সন্ধ্যায় আগৈলঝাড়া থানায় পার্লারে স্বর্ণালংকার চুরির মামলার সন্দেহজনক আসামি হিসেবে রিয়াজকে গ্রেপ্তার করে পুলিশ। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

