" />
AmaderBarisal.com Logo

বানারীপাড়ায় জাকের পার্টির দাওয়াতি মিশন ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত


আমাদেরবরিশাল.কম

১৪ July ২০২৬ Tuesday ১২:২৮:৫৩ PM

নাজমুল হক মুন্না,

৭ই সফর ১৪৪৮ হিজরি উপলক্ষে জাকের পার্টির সু-মহান প্রতিষ্ঠাতা বিশ্বওলী শাহসূফী খাজা ফরিদপুরী (রঃ) ছাহেবের পবিত্র ওফাত দিবসকে সামনে রেখে বরিশালের বানারীপাড়া উপজেলায় দাওয়াতি মিশন ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বরিশাল জেলা মহানগরের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আবুল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মোস্তফা কামাল মন্টু সিকদার, আলমগীর হোসেন, নওয়াজিস বিন মিজান নাসিফ, মোঃ মিলন হোসেন এবং ফরহাদ আহমেদ সিয়াম।সভায় ওফাত দিবস যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা এবং প্রস্তুতিমূলক কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।