![]() পটুয়াখালী সদরে ২০ পুরিয়া হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
১৪ July ২০২৬ Tuesday ১:৫৭:৩৭ PM
পটুয়াখালী প্রতিনিধি: ![]() পটুয়াখালী সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ পুরিয়া হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) পটুয়াখালী পৌরসভার নবাবপাড়া রোডস্থ মাতৃসদন কেন্দ্রসংলগ্ন সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি মো. শাওন হোসেন (২০)। তিনি খোকন প্যাদার ছেলে। তার বাড়ি পটুয়াখালী পৌরসভার মুক্তির মোড় এলাকায়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাওন হোসেনকে ২০ পুরিয়া হেরোইনসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পটুয়াখালী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

