![]() ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
১৫ July ২০২৬ Wednesday ৪:৪৭:৫৭ PM
ভোলা প্রতিনিধি: নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ভোলা জেলা শাখার সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার বিষয়ে ওসি বলেন, ‘মোস্তাক আহমেদ শাহীনের বিরুদ্ধে মামলা রয়েছে। তাঁকে আজ ভোরে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আপাতত থানা হেফাজতেই আছেন।’ এদিকে, মোস্তাক আহমেদ শাহীনকে গ্রেপ্তার খবরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁর মুক্তি দাবি করেছেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
