" />
AmaderBarisal.com Logo

কীর্তনখোলায় বালু উত্তোলনের দায়ে আটক ৪


আমাদেরবরিশাল.কম

১৫ July ২০২৬ Wednesday ৫:৪৭:৪৬ PM

নগর প্রতিনিধি:

বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের সময় চারজনকে আটক করেছে কোস্টগার্ড। এ ঘটনায় ড্রেজার মালিককে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত।

আটক ব্যক্তিরা হলেন, লক্ষ্মীপুরের রামগতি উপজেলার কলাকোপা এলাকার মো. জাফর, নোয়াখালীর সুবর্ণচর উপজেলার জব্বার থানাধীন চার রশিদ এলাকার মো. আব্দুল হাকিম, ভোলা সদর উপজেলার ডাইয়া গ্রামের মো. মুমিন ও মো. রাকিব।

মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার কালিজিরা সংলগ্ন কীর্তনখোলা নদীতে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম ট্রলার মালিককে লাখ টাকা জরিমানা করেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।